ঠাকুরগাঁও চিনিকল শ্রমিকদের বেতন ভাতা দাবি

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:২২ এএম

ঈদকে সামনে রেখে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার মিলের প্রশাসনিক ভবন চত্বরে শ্রমিক-কর্মচারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। পরে তারা প্রশাসনিক ভবনে ঢুকে চিনিকল ব্যবস্থাপনা পরিচালককে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। শেষে বেতন-ভাতার আশ্বাসে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।

শ্রমিক নেতা এনায়েত উলুব্বী বলেন, চলতি মাসসহ তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না মিলের শ্রমিক-কর্মচারীরা। তিন দিন পর ঈদ কিন্তু বেতন-ভাতার কোনো ব্যবস্থা নেই।

ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শাহী বলেন, চিনি বিক্রি না হওয়ায় অর্থ সংকটে পড়েছে এই শিল্পপ্রতিষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত