‘বোতল ক্যাপ চ্যালেঞ্জ’ জিতলেন কোহলি! (ভিডিও)

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৩:৩৫ পিএম

তারকাদের ‘বোতল ক্যাপ চ্যালেঞ্জ’-এ মাতার খবর পুরনো হয়ে উঠেছে। দেরিতে হলেও এই চ্যালেঞ্জে মাতলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এর আগে যুবরাজ সিং ব্যাটে এক শটে খুলে দিয়েছিলেন বোতলের ছিপি। এক শটে এবার এই চ্যালেঞ্জ জিতলেন কোহলিও।

চ্যালেঞ্জ সামলানোর সময় কোহলির সহযোগী হলেন সেই রবি শাস্ত্রী। মাঠে হোক বা মাঠের বাইরে, শাস্ত্রীর সঙ্গে কোহলির জুটি বাঁধার খেলা চলছেই।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত। পোর্ট অব স্পেনে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটিতে দারুণ একটি রেকর্ডের হাতছানি নিয়ে মাঠে নামবেন কোহলি।

কোহলি ১৯ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রানের রেকর্ড গড়বেন কোহলি। দলটির বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রান এখন ৩৩ ইনিংসে ১৯১২। এর মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি। ৬৪ ইনিংসে মিঁয়াদাদ করেছেন ১৯৩০ রান। তাতে সেঞ্চুরি একটি, হাফসেঞ্চুরি ১২টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত