ছাত্রদলের কাউন্সিল ১৪ সেপ্টেম্বর

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৬:১৩ পিএম

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।

ওই দিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হবে।

কাউন্সিলের নতুন তফসিল অনুযায়ী ভোটের জন্য মনোনয়নপত্র বিতরণ হবে ১৭ ও ১৮ আগস্ট। জমা দেওয়া যাবে ১৯ ও ২০ আগস্ট। বাছাই ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ আগস্ট।

এরপর ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

নির্বাচন পরিচালনা কমিটি এর আগে ১৫ জুলাই ভোটের তারিখ ঠিক করেছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের নেতাকর্মীদের আন্দোলনের মুখে তা বাতিল হয়ে যায়।

সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি আর আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি করা হয়েছিল। ওই কমিটিতে ৭৩৬ জনকে বিভিন্ন পদ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত