মসুর ডালের দোপেয়াজো

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১০:৩৭ এএম

ডাল বিভিন্নভাবেই রান্না করা যায়। একই রকমের রান্না রোজ রোজ খেতে কারোরই ভালো লাগে না। ডালের ভিন্ন রকমের রেসিপি মসুর ডালের দোপেয়াজো ট্রাই করে দেখতে পারেন।

উপকরণ: মসুর ডাল (পৌনে এক কাপ), একটা পেঁয়াজ (বড়, যেভাবে ইচ্ছা কাটুন), এক চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া (দেখে বুঝে), কয়েকটা কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ, দুই চামচ তেল, দেড় কাপ পানি।

রান্না প্রণালি:

মসুর ডাল ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে নরম করে নিতে হবে। তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ দিয়ে ভাজতে থাকুন। শুরুতে সামান্য লবণ দিয়ে দিন। পেঁয়াজের রং হলুদ হয়ে আসলে তাতে মসুর ডাল দিয়ে দিন।

মসুর ডাল ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ভাজুন এবং এরপর হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে দিন। মসুর ডালের রং হলুদ হয়ে যাবে।

এবার দেড় কাপ পানি দিয়ে দিন এবং জ্বাল বাড়িয়ে দিন। মাঝে মাঝে হালকা নাড়িয়ে দেবেন। পানি কমে একটা পর্যায়ে শুকনো হয়ে আসবে। কেমন রাখবেন তা আপনার ইচ্ছার উপর। তবে পানি কমিয়ে ফেলাই ভালো। লবণ চেখে দেখুন। লাগলে দিন। আর শুকিয়ে ফেলা ঠিক হবে না। পরিবেশনের জন্য সামান্য ধনেপাতা উপরে ছিটিয়ে দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত