সেক্রেড গেমস টু: আলোচনায় গুরুজি

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৩:১১ পিএম

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজনের প্রিমিয়ার হয়েছে বৃহস্পতিবার। মুক্তির একদিনের মধ্যেই বেশ আলোচনা হচ্ছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকী, কালকি কেকলার, সুরভিন চাওলা, সাইফ আলী খানের পাশাপাশি দর্শককে মুগ্ধ করেছেন পঙ্কজ ত্রিপাঠি। বলিউডের পরিচিত এই অভিনেতা আছেন গুরুজি চরিত্রে।

এক ভিডিওতে পরিচালক অনুরাগ কাশ্যপ এবং নীরজ ঘেওয়ান, শো রানার বিক্রমাদিত্য মোতওয়ানে এবং শিল্পীরা-কলকি কেকলার, পঙ্কজ ত্রিপাঠি এবং রণবীর শোরে তাদের চরিত্রদের পুঙ্খানুপুঙ্খ পরিচয় সেরে নিয়েছেন। সেখানে এসেছে গুরুজি প্রসঙ্গ।

অনুরাগ কাশ্যপ জানান, “বরুণ গ্রোভার ও বিক্রমাদিত্য মোতওয়ানে, শো রানার এবং লেখকের টিম গল্প তৈরি করতে গিয়ে সত্যি ভীষণ পরিশ্রম করেছে।”

ঘেওয়ানের মতে, “ছোট ছোট চরিত্ররাও ভীষণ গুরুত্বপূর্ণ। সিজন টু ভীষণ বড় হতে চলেছে।”

এই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র গুরুজি। এই চরিত্রের জন্যই ‘সেক্রেড গেমস টু’র জন্য অপেক্ষা করছিল দর্শক। ভিডিওতে পঙ্কজ ত্রিপাঠি স্বীকার জানান, গুরুজির চরিত্র বোঝা ভীষণ কঠিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত