রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন রহমান দেশ রূপান্তরকে বলেন, মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনে অবস্থিত চলন্তিকা নামে একটি বস্তিতে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতরের তথ্য জানা যায়নি।
তিনি জানান, জানমালের ক্ষয়ক্ষতি রোধে একযোগে ১৯ ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, চলন্তিকা বস্তিতে নিম্নআয়ের প্রায় দুই হাজার ৭০০ পরিবারের বসবাস রয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বস্তির মাঝখানের একটি ঘর থেকে। তারপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন তাদের প্রাণ বাঁচাতে নিরাপদে চলে গেছেন।
রুপনগর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে র্যাব ও পুলিশের বিভিন্ন টিম কাজ করছেন। তারা আগুনের হাত থেকে বাঁচতে বস্তিবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন।
ওই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত পানির অভাবে আগুন আগুন নেভাবে বেগ পেতে হচ্ছে। অনেকেই তাদেন মালামাল রক্ষা করার চেষ্টা করেছেন।
