শ্রীলঙ্কার বিপক্ষে এইচপি দল ঘোষণা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:২১ এএম

শ্রীলঙ্কা ইমার্জিং এইচপি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ইমার্জিং হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম জায়গা পেয়েছেন গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলে। এছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও ৭ জনকে।

লঙ্কানদের ইমার্জিং এইচপি দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে হাই পারফরম্যান্স দল। ১৮ আগস্ট প্রথম একদিনের ম্যাচটি হবে বিকেএসপিতে। ২১ আগস্ট দ্বিতীয়টি একই ভেন্যুতে। সিরিজের শেষ একদিনের ম্যাচটি হবে ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

এইচপি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকের আলী, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, তানভীর ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত