জনগণ কবে নিরাপদ জীবন যাপনের অধিকার পাবে, ড. কামালের প্রশ্ন

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:২২ পিএম

দেশের জনগণ কবে নিরাপদ জীবন যাপনের অধিকার পাবে তা জানতে চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার দুপুরে গণফোরামের নেতাদের নিয়ে মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে জানতে চান। 

ড. কামাল হোসেন মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহ তায়ালা আপনাদের সহ্য করার তৌফিক দিক। একটার পর একটা অগ্নিকাণ্ড আমাকে আর কতবার দেখতে হবে! মানুষ কবে পাবে নিরাপদে জীবন যাপনের অধিকার?’

তিনি ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে বলেন, ঘটনাস্থলে লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নীচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন, অশ্রুসিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিনাতিপাত করছে। এ অবস্থায় তিনি অবিলম্বে সরকারসহ সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত