হুজুর সেজে ধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৩:৪৭ এএম

জৈন্তাপুরে হুজুর সেজে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার বালিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজওয়ান মিয়া (২৫) শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে। জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক জানান, গত ১৮ জুলাই রেজওয়ানের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণ মামলা করেন। এরপর থেকে সে পলাতক ছিল। তাকে ধরতে এসআই আজিজুর রহমান গতকাল অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি পাঞ্জাবি, পায়জামা ও টুপি পরে হুজুরের বেশ ধারণ করে বালিপাড়া গ্রামে গিয়ে রেজওয়ানকে গ্রেপ্তার করেন।  

ওসি বলেন, ‘আগেও একটি ধর্ষণ মামলায় কারাগারে ছিল রেজওয়ান। জামিনে বেরিয়ে সে ফের আরেকটি ধর্ষণের ঘটনা ঘটায়। তাকে আজ (রবিবার) আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত