হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১১:৩৬ পিএম

কয়েক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৯-১০ টাকা। ঈদের আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৯-২৩ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ২৯-৩২ টাকায়। বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটি, ঈদ ও  শোক দিবস উপলক্ষে টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে গতকাল রবিবার আমদানি শুরু হলেও চাহিদার তুলনায় সরবরাহ কমায় পেঁয়াজের দাম খানিকটা বেড়েছে। তবে আমদানি শুরু হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। তখন দাম কমবে বলেও তারা জানিয়েছেন। দেশি পেঁয়াজের বেশি দামও আমদানি পণ্যের দরবৃদ্ধির কারণ। ঈদের আগে দেশি পেঁয়াজ ১২০০ থেকে ১৩০০ টাকায় মণ দরে বিক্রি হলেও এখন হচ্ছে প্রায় ৩ হাজার টাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত