গাজীপুরে বাসায় বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:০০ এএম

মহানগরীর সালনা কাথোরা মন্ডলবাড়ি এলাকায় বসতঘরে বিস্ফোরণের পর অগ্নিকান্ডে দগ্ধ গৃহকর্ত্রী আকলিমা বেগম (৫০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। আগুনে শতভাগ পুড়ে যাওয়া গৃহকর্তা ইয়াকুব আলী মন্ডলের অবস্থাও সংকটাপন্ন। গত শনিবার ভোরের এ ঘটনায় এই দম্পতির ছেলে স্বপন (২২) ও তার নানা নুর মোহাম্মদও (৮০) দগ্ধ হন।

নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন সাথী জানান, তার শাশুড়ি আকলিমা বেগমের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। শতভাগ পুড়ে যাওয়া শ্বশুর ইয়াকুব আলী মন্ডলকে বার্ন ইউনিটের আইসিইউতে রেখে চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ইয়াকুব আলীর শরীরের শতভাগ ছাড়াও নুর মোহাম্মদের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, ওই বাড়ির রান্নাঘর অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে ঘরে জমাট গ্যাসে বৈদ্যুতিক শর্টসার্কিটের পর ওই অগ্নিকান্ড ঘটেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত