জনপ্রিয় অভিনয়শিল্পী মিথিলা। নাটক, টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি ব্যস্ত রয়েছেন নিজের চাকরি নিয়েও। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত রয়েছেন তিনি।
এদিকে চাকরির অংশ হিসেবে মিথিলা গিয়েছিলেন আফ্রিকায়। সেখানকার বেশ কিছু দেশে শিশুদের নিয়ে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় মিথিলার দেখা মিলল উগান্ডায়। সম্প্রতি আফ্রিকার দেশ উগান্ডা ও রুয়ান্ডা থেকে ঘুরে এসেছেন মিথিলা। এর আগে মিথিলা গিয়েছিলেন আফ্রিকার আরেকটি দেশ তানজানিয়ায়। সেখানে শিশুদের জন্য নানা রকম ইতিবাচক বার্তা নিয়ে গেছেন তিনি।
সম্প্রতি উগান্ডা ভ্রমণের সেই ছবি ফেসবুকে পোস্ট করে মিথিলা লিখেছেন, একই ফ্রেমে আমার জীবন ও কাজ। আফ্রিকার ওই দেশগুলোতে তোলা ছবিতে দেখা গেছে, উগান্ডা ও রুয়ান্ডায় শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছেন মিথিলা। শিশুরাও যেন মিথিলাকে পেয়ে বেশ খুশি।
