পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত মেসির গোল

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:৪২ পিএম

ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা গোলের এই পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ।

১৬ জুলাই ২০১৮ থেকে ১৯ জুলাই ২০১৯ পর্যন্ত সময়ের ভেতর সেরা দশটি গোল বাছাই করেছে ফিফার প্যানেল। এ নিয়ে রেকর্ড আটবার এই পুরস্কারের জন্য মনোনীত হলেও কখনোই সেরা হতে পারেননি মেসি। এবার কি পারবেন? ফিফার ওয়েব সাইটে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে।

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ডি-বক্সের ভেতরে ঢুকে দারুণ এক চিপে গোল করেন মেসি। সেটিই স্থান পেয়েছে এই তালিকায়। তবে ইব্রাহিমোভিচের গোলটিও ছিল দুর্দান্ত।

মনোনয়ন পেলেন যারা:

ম্যাথিয়াস কুনহা (লাইপজিগ)

জ্লাতান ইব্রাহিমোভিচ (এলএ গ্যালাক্সি)

লিওনেল মেসি (বার্সেলোনা)

আরাহা নোত (নাইজেরিয়া)

ফাবিও কোয়াগলিরায়েলা (সাম্পদোরিয়া)

হুয়ান কিন্তেরো (রিভারপ্লেট)

অ্যামি রদ্রিগেজ (উতাহ রয়ালস)

বিলি সিম্পসন (ক্লিফটনভিলা)

অ্যান্দ্রোস টাউনসেন্ড (ক্রিস্টাল প্যালেস)

ড্যানিয়েল এঞ্জোরি (দেব্রেচেন)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত