ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ নিখোঁজ বাবা

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৪:২০ এএম

নলছিটির বিষখালী নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে লিটন সিকদার (৩৬) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। গত রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি বাবার। লিটনের বাড়ি উপজেলার চাঁনপুরা গ্রামে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লিটন তার ছেলে রামিন সিকদারকে (৬) নিয়ে রবিবার ইলিশ মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যান। মাঝনদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন পড়ে যায়। ছেলেকে উদ্ধারে লিটন নদীতে ঝাঁপ দেন। তখন জেলেরা এসে রামিনকে উদ্ধার করতে পারলেও লিটন নদীতে ডুবে যান। 

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে উদ্ধারকাজ চালাচ্ছে। নদীতে জোয়ার থাকায় লিটনের সন্ধান পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত