ভিপি নুরের ওপর হামলায় জাবিতে প্রতিবাদ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১০:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, আমরা সাধারণের অধিকারের কথা বলি। দেশের যেকোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করি। যা সরকার ও ক্ষমতাসীনদের মাথা ব্যথার কারণ। এ জন্য ক্ষমতাসীন দল নানা ধরনের হামলা ও মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে চায়, আমাদের কণ্ঠ রোধ করতে চায়।

প্রসঙ্গত, গত বুধবার পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুরের সঙ্গে থাকা অন্তত ২৫ জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত