জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান ও গতিশীল করার জন্য ৬ টি বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। বিভাগগুলো হলো- ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বুধবার এক সাংগঠনিক আদেশে এই কমিটি গঠন করেছেন।
এই কমিটি উপরিউক্ত বিভাগের অন্তর্গত সকল জেলা সফর করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল, বেগবান ও নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে।
এই কমিটির কার্যভার গ্রহণের এক মাসের মধ্যে উল্লেখিত সাংগঠনিক কর্মকাণ্ড সম্পন্ন করবে। নিম্নে উপরিউক্ত কমিটি সমূহের তালিকা প্রদান করা হলো।
ঢাকা বিভাগ-
আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সদস্য সচিব- আলমগীর সিকদার লোটন, সদস্য- হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু।
রাজশাহী বিভাগ-
আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব-আব্দুর রশিদ সরকার, সদস্য- প্রেসিডিয়াম সদস্য- মুজিবুর রহমান সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান- শরিফুল ইসলাম জিন্নাহ, সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব- নুরুল ইসলাম ওমর।
বরিশাল বিভাগ-
আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য- গোলাম কিবরিয়া টিপু এমপি, সদস্য সচিব- এমরান হোসেন মিয়া, সদস্য- প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, আলহাজ্ব মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুল, ডা. রুস্তম আলী ফরাজী, সাংগঠনিক সম্পাদক- ফখরুল আহসান শাহজাদা।
রংপুর বিভাগ-
আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য- মুজিবুল হক চুন্নু এমপি, সদস্য সচিব-মো. আজম খান, সদস্য- প্রেসিডিয়াম সদস্য- নুর-ই হাসনা লিলি চৌধুরী, এস.এম. ফয়সল চিশতী, মোস্তাফিজার রহমান মোস্তফা, এস.এম. ফখর উজ জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব- হাসিবুল ইসলাম জয়, এস.এম. ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- পনির উদ্দিন আহমেদ এমপি।
খুলনা বিভাগ-
আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য- সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব- সৈয়দ দিদার বখ্ত , সদস্য- প্রেসিডিয়াম সদস্য - সুনীল শুভ রায়, উপদেষ্টা- হাসান সিরাজ সুজা, যুগ্ম মহাসচিব- মনিরুল ইসলাম মিলন।
সিলেট বিভাগ-
আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য-মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, সদস্য সচিব- পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, সদস্য- প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক- এম.এ. মুনিম চৌধুরী বাবু।
