হবিগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:৫৬ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রিপল মার্ডার ঘটনার দুটি মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়। বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা। দ-প্রাপ্তরা হলেনÑ বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামের তোরাব আলী, সুরুজ মিয়া, আলী মোহাম্মদ ও করম আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত