বন্ধু বিদেশে: মন খারাপ আমির খানের মেয়ের

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০১:৪২ পিএম

বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খানের সঙ্গে মিশাল কৃপালনির সম্পর্ক খুবই খোলামেলা। সোশ্যাল মিডিয়ার একাধিক ছবি তার সাক্ষী।

আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন মিশাল। ইরা রয়ে গেছেন মুম্বাইতে। আর তাতেই মুষড়ে পড়েছেন আমির কন্যা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজেদের ছবি পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে সে কথা জানান দিলেন তিনি। তবে একেবারে ভেঙে পড়ার মেয়ে নন ইরা। মন খারাপ হলেও ক্যাপশনে লেখেন, “সবকিছু ঠিক হয়ে যাবে।”

ইরাকে কিছুদিন আগে ইনস্টাগ্রামে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কারো সঙ্গে ডেট করছেন? উত্তরে নিজের ও মিশাল কৃপালনির ছবি দেন। সেই সঙ্গে ছবিতে ট্যাগও করেন মিশালকে।

আমির ও তার সাবেক স্ত্রী রীনার মেয়ে ইরা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ। সম্প্রতি তার ফটোশুট নজর কেড়েছিল সবার। জংলি ছাপার ঘন রঙের পোশাক। সঙ্গে ভারী গয়না। কপালে বড় বিন্দি। সঙ্গে ছুড়ে দেন প্রশ্ন, “হু আর ইউ?” সেই ছবি প্রকাশের পর গুঞ্জন ওঠে, বলিউডে নাম লেখাতে চলেছেন ইরা। যদিও পরে এই খবরের সত্যতা পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত