সিনেমা পরিচালনায় মীর সাব্বির

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:২৬ পিএম

নাটকের মীর সাব্বির কমেডি অভিনেতা হিসেবে বেশি পরিচিত। তবে এবার অভিনেতা হিসেবে নন, প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হয়ে আসছেন তিনি। তার নির্মিতব্য ছবির নাম ‘রাত জাগা ফুল’। ২০১৮-২০১৯ অর্থবছরের অনুদান পাওয়া চলচ্চিত্রের তালিকায় ছিল মীর সাব্বিরের ছবির নাম। এই অভিনেতা জানান, আসছে নভেম্বরে ‘রাত জাগা ফুল’-এর শুটিং শুরু করবেন। ইতিমধ্যে প্রি-প্রোডাকশন গুছিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, লোকেশন দেখাও ফাইনাল। সাব্বির আরও জানান, সিনেমার শুটিং নভেম্বরে শুরু করলেও আগে থেকেই সব চূড়ান্ত করে ফেলেছি। সিনেমাটিতে কারা অভিনয় করবেন জানতে চাইলে সাব্বির বলেন, কাস্টিং চূড়ান্ত হয়নি। গল্পের চরিত্রের সাথে মিল রেখে অভিনেতাদের সঙ্গে কথা বলছি, তবে এখনো পাকাপোক্ত হয়নি। শিগগির এ বিষয়টি জানাতে পারব। শুধু এটুকু বলি, বড়পর্দার অভিনেতার পাশাপাশি ছোটপর্দার অভিনেতারাও থাকছেন আমার সিনেমায়। মীর সাব্বির আরও বলেন, আমার চলচ্চিত্রে নায়ক-নায়িকা হয়তো থাকবে না, কারণ আমার ছবির গল্পই নায়ক! ছবির গল্পের প্রয়োজনে অর্ধেক শ্যুটিং হবে গ্রামের লোকেশনে, আর অর্ধেক শহরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত