৪ কোম্পানি পরিদর্শন করবে ডিএসই

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:৩৬ পিএম

শেয়ারহোল্ডারদের পাঁচ বছর কিংবা তারও বেশি সময় লভ্যাংশ না দেওয়া ‘জেড ক্যাটাগরি’ তালিকাভুক্ত চার কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শনের অনুমোদন পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত সপ্তাহে এ অনুমোদন দিয়েছে ডিএসইকে।

চার কোম্পানির মধ্যে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, বিচ হ্যাচারি ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। ১৪ জুলাই কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শনে এসইসির অনুমোদন চেয়ে চিঠি পাঠানোর পর গত সপ্তাহে সম্মতি পায় ডিএসই।

গত বছরের আগস্টে শেয়ারহোল্ডারদের পাঁচ বছর কিংবা তারও বেশি সময় লভ্যাংশ না দেওয়া তালিকাভুক্ত ১৫ কোম্পানির উৎপাদন, বাণিজ্যিক ও ব্যবসায়িক কর্মকা-সহ বিভিন্ন বিষয় পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। পরিদর্শনে এসইসির অনুমোদন পাওয়া এ চার কোম্পানিও ওই তালিকায় ছিল। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন, কেঅ্যান্ডকিউ, সাভার রিফ্র্যাক্টরিজ, দুলামিয়া কটন স্পিনিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স, শ্যামপুর সুগার মিলস, জিলবাংলা সুগার মিলস, বেক্সিমকো সিনথেটিকস, জুট স্পিনার্স, শাইনপুকুর সিরামিকস ও সোনারগাঁও টেক্সটাইলস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত