সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মাইক্রোবাস দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), মোতালিব ব্যাপারীর ছেলে নুরা মিয়া (২৩), খালিয়ারচর গ্রামের মোকররমের ছেলে উজ্জ্বল (২২) এবং চম্পকনগর গ্রামের আক্রম আলীর ছেলে রাসেল (২৪)। ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। তিনি আরও বলেন, ‘স্বজন হারানোর বেদনায় গোটা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। সান্ত¡না দেওয়ার ভাষা নেই কারও।’
সরেজমিনে দেখা গেছে, নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। সন্তানদের এভাবে চলে যাওয়া তারা মানতে পারছেন না। রাসেলের বাড়িতে চলছে মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় তার বাবা-মা।
অভিবাসীদের নিয়ে কাজ করা ওকাপের ফিল্ড অফিসার আমিনুল হক বলেন, ‘আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার ব্যাপারে সহযোগিতা করব। সৌদি থেকে যাতে সব সুযোগ-সুবিধা পায়, সে ব্যাপারে কাজ করছি।’
