চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত সেরা কোম্পানি নিয়ে তৈরি সিএসই-৫০ সূচক থেকে দুই কোম্পানি বাদ পড়েছে। কোম্পানিগুলো হচ্ছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। সূচকটিতে নির্ধারিত মানদ-ে পিছিয়ে থাকায় এ দুই কোম্পানি বাদ পড়েছে। এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে সিএসই।
সিএসইএর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচকে নতুন করে দুই কোম্পানি যুক্ত হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং একমি ল্যাবরেটরিজ। নতুন করে দুই কোম্পানি যুক্ত করে সিএসই ৫০ সূচকটি চূড়ান্ত করা হয়েছে। এটি কার্যকর হবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে। নতুন করে যুক্ত দুটি কোম্পানিসহ সিএসই ৫০ সূচকে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্স হোল-সিম বাংলাদেশ, দি সিটি ব্যাংক, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এসিআই, এমজেএল বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ, পদ্মা অয়েল, যমুনা অয়েল, সোশ্যাল ইসলামী ব্যাংক, বিএসআরএম স্টিলস, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, খুলনা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, বিবিএস কেব্্লস, ইফাদ অটোস, সিঙ্গার বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা ব্যাংক, ব্রিটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশ এবং একমি ল্যাবরেটরিজ।
সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৬৬ দশমিক ২ শতাংশ। সব নিবন্ধিত কোম্পানির ট্রেডেড টার্নওভার ৪৭ দশমিক ২ শতাংশ।
