পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দিয়েছে আদালত।
গতকাল সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান এ রায় ঘোষণা দেন। নিহত শাহ আলম উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে।
দ-প্রাপ্ত আসামিরা হলো মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আলম মোল্লা, বাদুর গ্রামের শাহাদাৎ হোসেন, পাঠাকাট গ্রামের ইদ্রিস হাওলাদার, ইলিয়াস, বকসির ঘটিচোরা গ্রামের দোলোয়ার হোসেন, ধানীসাফা গ্রামের আবদুর রহিম ও সাফা গ্রামের বাচ্চু তালুকদার।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ জুলাই রাতে ফুলঝুড়ি গ্রামে ডাকাতরা শাহ আলমকে কুপিয়ে হত্যা করে।
