স্বর্ণের দাম বেড়েই চলেছে। চলতি মাসেই চতুর্থ বারের মতো বাড়ল সব ধরনের স্বর্ণের দাম। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
তারা জানায়, ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোয় ২২ ক্যারেট স্বর্ণ এখন প্রতি ভরি ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে।
৮ অগাস্ট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা এসেছিল। তার মাত্র এক দিন আগে ৬ অগাস্ট সব ধরনের সোনার দর একই পরিমাণ বাড়ানো হয়েছিল।
তার আগের মাসে ২৪ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল স্বর্ণের দর। তখনও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।
সোমবারের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
