রাজস্থলীতে সেনা নিহতের ৮ দিন পর মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৯:৪৯ পিএম

জেলার রাজস্থলীতে সেনাটহলে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. নাসিম নিহত হওয়ার আট দিন পর মামলা করা হয়েছে। গত সোমবার রাতে রাজস্থলী থানার এসআই এরশাদ মিয়া বাদী হয়ে মামলাটি করেন। রাজস্থলী থানার ওসি মফজল আহম্মদ জানান, সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় এসআই এরশাদ একটি হত্যা মামলা করেছেন। এতে কারও নাম উল্লেখ করা হয়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত ১৮ আগস্ট সকালে রাঙ্গামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলে সন্ত্রাসীরা অতর্কিতে গুলিবর্ষণ করে। এতে সৈনিক নাসিম গুলিবিদ্ধ হন। পরে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত