নতুন ফিজিও পেল বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকান ও ইতালিয়ান বংশোদ্ভূত জুলিয়ান কালেফাটোকে টাইগারদের ফিজিও থেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি তার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ৪০ বছর বয়সী জুলিয়ান কালেফাটো একজন চোট প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ ছাড়া ইংলিশ কাউন্টি দল গ্লস্টাশায়ার, ডার্বিশায়ারে কাজ করেছেন। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকান ঘরোয়া দল প্রভিন্স কেপ কোবরায়। আগামী মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন জুলিয়ান কালেফাটো।
×
