ব্রিটিশ পার্লামেন্ট অধিবেশন মুলতবি রাখার আবেদন মঞ্জুর করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রধানমন্ত্রী বরিস জনসনের চাওয়ামতোই সেপ্টেম্বরের ৯ থেকে ১৩ তারিখের মধ্যেই মুলতবি হবে পার্লামেন্ট।
গতকাল রাতে বিবিসির এক খবরে রানির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবরে বলা হয়েছে, চলতি গ্রীষ্মকালীন বিরতির পর সেপ্টেম্বরে পার্লামেন্টের অধিবেশন বসবে। রবিস জনসন অধিবেশন শুরুর কয়েক দিন পরই তা মুলতবি করে দেওয়ার আবেদন পাঠিয়ে ছিলেন রানির কাছে।
এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, এর মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী ও ব্রেক্সিট-পরবর্তী সময় নিয়ে পরিকল্পনা করার সুযোগ পাওয়া যাবে। তবে বিরোধীরা বলছেন, বেক্সিট বাস্তবায়নের জন্য এমন পদক্ষেপ নিয়েছে সরকার।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার কথা। এর আগেই অবশ্য ১৪ অক্টোবর নতুন অধিবেশন শুরুর প্রথম দিন রানি পার্লামেন্টে ভাষণ দেবেন। রানির ভাষণে ব্রেক্সিট নিয়ে তার ‘খুবই রোমাঞ্চকর পরিকল্পনা’ সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে আভাস দিয়েছেন রবিস জনসন।
