যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে তিন দিনের বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গত ২৭ আগস্ট শুরু হওয়া এ আয়োজন গতকাল বৃহস্পতিবার শেষ হয়। মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে কর্মশালার সূচনা পর্বের উদ্বোধন করেন কলেজের প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম কামালউদ্দিন ভূঁইয়া। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এই আয়োজনে নবম এবং একাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি মাধ্যমের ৩৬০ জন ছাত্রছাত্রী অংশ নেয়।
কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাফায়েত উদ্দিনের তত্ত্বাবধানে কর্মশালায় অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, শিক্ষা বিষয়ক পরিচালক অধ্যাপক মুহাম্মদ শাহজাহান হোসেন, প্রশাসনিক পরিচালক লে. কমান্ডার (অব.) এফ করিম এবং পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।
