বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে শ্রীলঙ্কা ইমার্জিং দলের অনানুষ্ঠানিক চারদিনের ম্যাচের তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৯০ রান। বাংলাদেশ ইমার্জিং দল এখনো ১৭০ রানে এগিয়ে। আগের দিনের ৪ উইকেটে ১০১ রান নিয়ে খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন দলীয় ১৪১ রানে মাদুওয়ান্থাকে (৪০) ফেরান স্পিনার তানভির ইসলাম। রমেশ মেন্ডিসকে (১৮) ফেরান মিডিয়াম পেসার শফিকুল ইসলাম। আগের দিন ৪ উইকেট নেওয়া বাংলাদেশের নাঈম হাসান এদিন কোনো উইকেট পাননি। দিন শেষে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বান্দারা ৫৩ এবং চামিকা করুনারতেœ ৮ রানে অপরাজিত আছেন।
×
