অ্যান্ড্রয়েড বাজারে আসছে নকিয়ার নতুন ফোন

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১২:২৭ এএম

সেপ্টেম্বরেই বাজারে আসছে নকিয়ার নতুন ফোন। নতুন এই ফোনটির প্রথম ছবি এখনই নজর কেড়েছে অনেকের। আরও জানা গেছে, মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে ফোনটির দাম। নকিয়া সিরিজের নতুন এই ফোনের নাম ‘নকিয়া ৭.২’। অ্যান্ড্রয়েড ফোনের বাজারে এই ফোন মন কাড়বে বলেই মনে করা হচ্ছে।

আগামী ৫ সেপ্টেম্বর মার্কেটে আসছে নকিয়া সিরিজের এই ফোন, যা নকিয়ার আগের ৭ সিরিজের থেকেও বেশ উন্নত এবং দামও থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। এই ফোনের স্ক্রিন ৬.৩ ইঞ্চি এবং সম্পূর্ণ এইচডি এই ফোনের ঝকঝকে ছবিতেই মুগ্ধ হতে পারেন মোবাইল ইউজাররা। আকারেও অন্য ফোনগুলোর থেকে বেশ বড়। যেখানে স্বচ্ছন্দেই প্রতিদিনের সব কাজ সহজে করতে পারবেন সবাই। এ ছাড়া, ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা থাকছে পেছনে, যা স্বাভাবিকভাবে আগ্রহ জাগাবে ক্রেতাদের মধ্যে।

নতুন প্রজন্মের মন খুব সহজেই কেড়ে নিতে পারে এই মোবাইল। এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা আরও দ্রুত করে তুলবে ফোনটিকে। একঘেয়েমি কাটাতে চারটি রঙে পাওয়া যাবে এই ফোনটি। এ ছাড়া ৪০০ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগানো যাবে বলেও জানা গেছে। থাকবে মাইক্রো সিম এবং মেমোরি কার্ড লাগানোর জন্য আলাদা সøট। ৪৮ এমপি অপটিকস এবং তার সঙ্গে ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, তার সঙ্গে ব্যাটারি ৩৫০০ এমএএইচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত