সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্র ও গণমানুষের কল্যাণে কাজ করেছেন বলে উল্লেখ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও জীবনের শেষ দিন পর্যন্ত দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের ময়মনসিংহপট্টিতে হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জি এম কাদের বলেন, গণতন্ত্র ও গণমানুষের কল্যাণে কাজ করেই দেশের রাজনীতিতে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন পল্লীবন্ধু। সভায় স্বামীর জন্য দোয়া চেয়ে এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, আমি আপনাদের কাছে শুধু তার জন্য দোয়া চাই।
