টুইটারের সিইও জ্যাক ডরসির নিজের অ্যাকাউন্ট হ্যাক

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১০:৪৪ এএম

টুইটারের প্রধান নির্বাহী (সিইও) এবং সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

শনিবার বিবিসি জানায়, চাকলিং স্কোয়াড নামে একটি হ্যাকার দল জ্যাক ডরসির অ্যাকাউন্ট হ্যাক করে। এই অ্যাকাউন্টে ৪০ লাখেরও বেশি মানুষ ফলোয়ার ছিল।

অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ১৫ মিনিটের মধ্যে সেখান থেকে চরম বর্ণবাদী ও আপত্তিকর সব মন্তব্য টুইট করা হয়।

আতঙ্ক সৃষ্টির মতো একটি টুইটও করা হয় এই অ্যাকাউন্ট থেকে। যাতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমটির সংস্থার সদর দফতরে একটি বোমা রাখা আছে।

তবে পরে হ্যাকাররা আবার টুইট করে জানিয়ে দেয় যে, এখন অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ আছে এবং অ্যাকাউন্টটির সিস্টেম ঠিক করা হয়েছে।

এদিকে এমন পরিস্থতিতে ডরসির ফলোয়ারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেখানে তাদের রি-টুইট করতে দেখা যায়। অনেকেই টুইটার বিরোধী মন্তব্য করেন এতে।

টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সিস্টেমের ক্রুটি থেকে এ ঘটনা ঘটেনি। তারা নাম উল্লেখ না করে একটি মোবাইল কোম্পানির দোষ দেয়। অনুমোদিতহীনভাবে কোনো ব্যক্তি মোবাইল থেকে বার্তা লিখে সেটি টুইটারে প্রকাশ করছে। 

তবে এ সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। সিইওর অ্যাকাউন্টটি এখন নিরাপদে আছে। তবে পুরো ঘটনা নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত