পরনে গাউন, মই বেয়ে উঠে পড়লেন ঐশ্বরিয়া!

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০২:০১ পিএম

ঐশ্বরিয়া রাই বচ্চন। টুকটুকে লাল গাউন, গলায় পান্নার হার ও হাতে ব্রেসলেট- এমন সেজেগুজে হঠাৎ মই বেয়ে উঠে পড়লেন। কেন?

সম্প্রতি প্রকাশিত এক ছবিতে এমনটা দেখা যায়। ভারতীয় গণমাধ্যম বলছে, সাবেক বিশ্ব সুন্দরীর এই আচরণে ভক্তদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।

ছবিটি আসলে ‘পিকক’ ম্যাগাজিনের কভার শুটের সময়ে তোলা। ডিজাইনার শেন পিকক ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন। সেখানে ঐশ্বরিয়াকে ‘আ টাইমলেস স্টার’ বলা হয়েছে। যা মূলত ওই ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনি।

চলতি বছরের নভেম্বরে ৪৬ বছরে পা দেবেন এই অভিনেত্রী। পিককের প্রচ্ছদ বলে দেয়- তার বয়স যেন থমকে আছে!

সর্বশেষ ‘ফ্যানে খান’ সিনেমায় দেখা যায় ঐশ্বরিয়াকে। তার পাশাপাশি ছিলেন রাজকুমার রাও, অনিল কাপুর ও দিব্যা দত্ত। তবে ছবিটি তেমন একটা সাড়া জাগাতে পারেনি। এর আগেও ঐশ্বরিয়ার একক নায়িকার সিনেমা ‘জজবা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

শোনা যাচ্ছে, খুব শিগগির মণি রত্নমের ছবির কাজ শুরু করেন ঐশ্বরিয়া। এর আগে এই পরিচালকের রাবণ ও গুরুর নায়িকা হন তিনি।

মণি রত্নমের সিনেমার জন্যই নাকি অনুরাগ কাশ্যপের সিনেমা ‘গোলাপ জামুন’ থেকে সরে আসেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। তবে এই খবরের সত্যতা নিশ্চিত করেননি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত