সুমনের প্রথম সিনেমায় চঞ্চল-রাজ-তুষি

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১১:২১ পিএম

ছোট পর্দার প্রশংসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র।  সিনেমার নাম ‘হাওয়া’। এ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, আইসক্রিম খ্যাত তারকা রাজ ও তুষি।

পরিচালক জানিয়েছেন, অক্টোবর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। সুমন বলেন, ‘গত দেড় বছর ধরেই সিনেমাটির নেপথ্যে কাজ করছি। এখন শুটিং আর পোস্ট প্রোডাকশনের কাজ বাকি।  সেপ্টেম্বর মাসে সংবাদ সম্মেলন করে সব অভিনয়শিল্পী ও সিনেমা নিয়ে বিস্তারিত জানাব।’

জানা যায়, এই সিনেমার প্রধান চরিত্রগুলোতে থাকছেন ৯ জন। সিনেমায় ৯টি চরিত্রই সমভাবে কাজ করবে।

তিনি আরও জানান, অক্টোবরের শেষ সপ্তাহে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এলাকায় এর শুটিং শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত