টটেনহ্যাম থেকে জার্সি পেলেন বেন স্টোকস

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৫ এএম

চলতি অ্যাশেজের তৃতীয় টেস্টে মহাকাব্যিক ইনিংসের পর বেন স্টোকসে মজেছে বাইশ গজ। তার ছোঁয়া এসে লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। টটেনহ্যাম হটস্পারের পক্ষ থেকে এবার স্টোকস পেলেন নিজের নাম লেখা জার্সি। টটেনহ্যাম তাদের ক্লাবে এই ব্রিটিশ অলরাউন্ডারকে স্বাগত জানিয়েছে।

গত রোববার লিডসের হেডিংলি ক্রিকেটে গ্রাউন্ড দেখেছে স্টোকসের নায়কোচিত এক ইনিংস। তার অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করেই ইংল্যান্ড এক উইকেটে জিতে নিয়েছিল হেডিংলি টেস্ট। চলতি অ্যাশেজ সিরিজে ১-১ সমতায় ফেরেন জো রুটরা।

টটেনহ্যাম থেকে জার্সি পেয়ে স্টোকস লিখেছেন, “কখনও কোনো ক্লাবকে সমর্থন করিনি। বরাবরই করতে চেয়েছি, কিন্তু সত্যি বলতে ফুটবলকে কখনও ভালবাসিনি। তবে আমার প্রথম ফুটবল ক্লাব হিসেবে প্রথমের দিকেই ছিল টটেনহ্যাম। তখন নীল আর হলুদ কিট ছিল। ওপরে থমসন লেখা থাকত। কিন্তু এটা পাওয়ার পর থেকে আমি এখন আনুষ্ঠানিতভাবে স্পার সমর্থক।”

এই টুইট দেখার পরেই টটেনহ্যামের তারকা স্ট্রাইকার ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেন টুইট করেছেন। স্টোকসের এই পছন্দের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অ্যাশেজের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন কেন। আশা প্রকাশ করেছেন, অ্যাশেজের পর স্টোকস যেন তাদের ম্যাচে দেখতে মাঠে আসে। আগাম আমন্ত্রণও পাঠিয়ে রাখলেন কেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত