ময়মনসিংহে ছুরিকাঘাতে অটোচালক খুন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৫ এএম

ময়মনসিংহ সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশাররফ হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি মাহমুদুল।   

নিহত অটোরিকশা চালক সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নরে চৌরাস্তা এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত