উপদেষ্টা কমিটির বৈঠক

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭ পিএম

‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন’ জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি আরও বলেন,  ভারতে ‘সেভেন সিস্টার’ হিসেবে পরিচিত প্রদেশগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। তাই ধীরে ধীরে আমাদের সেদিকে যেতে হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সভাপতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের শীর্র্ষ সমুদ্রবন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৫০-এ নিতে কাজ করছে সরকার। বন্দর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও বলেন, স্টেকহোল্ডাররা মোটামুটি সন্তুষ্টির কথা জানিয়েছেন। তাদের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চবক উপদেষ্টা কমিটির সভাপতি বলেন, আগের উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া-না হওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে সেসব সিদ্ধান্ত কেন নিলাম? ভবিষ্যতে এসব বিষয় সতর্কতার সঙ্গে দেখা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত