কিংবদন্তির নাম আফসার উদ্দিন : কৃষিমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৪ এএম

মুক্তিযুদ্ধের পক্ষে নিজস্ব উদ্যোগে দেশের ভেতরে যে কয়েকটি অনিয়মিত বাহিনী গড়ে ওঠে তার মধ্যে ময়মনসিংহের আফসার বাহিনীকে অন্যতম উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘এই বাহিনীর প্রতিষ্ঠালগ্ন থেকে শেষ পর্যন্ত তিনি বীরত্বের সঙ্গে অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান।’ গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহমেদের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ভালুকায় বিশাল এক বাহিনী গড়ে তুলেছিলেন আফসার উদ্দিন। তিনি শপথ করে বলেছিলেন, আমার মৃত্যু হলে যেন স্বাধীন বাংলার মাটিতেই হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত