প্রকাশ পেল জ্যোতির সিনেমার নতুন গান (ভিডিও)

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৩ পিএম

দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের সামনে আসতে যাচ্ছে জ্যোতিকা জ্যোতি অভিনীত ভারতীয় ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।  আগামী ২০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পায়, তখনই ঘোষণা দেওয়া এই বছর মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে ছবিটির ট্রেলার দেখেছেন দর্শক।

এদিকে একের পর এক গান প্রকাশিত হচ্ছে সিনেমাটির। প্রত্যেকটা গানই প্রশংসা কুড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হলো জ্যোতিকা জ্যোতির সিনেমাটির নতুন গান ‘আমার এটুক শুধু চাওয়া।’ অনির্বাণ দাসের কথা ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন তিমির বিশ্বাস।

এর আগে প্রকাশ হয়‘আমার ভুল হয়ে গেছে প্রিয়’ শিরোনামের গান। সেটি লিখেছেন ও সুর করেছেন অনির্বাণ দাস। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিমির।

এ ছবি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমাদের ছবিটি অবশেষে ২০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবির প্রচারণার লক্ষ্যে টিজার ও ট্রেলার প্রকাশ হয়েছে আগেই। এবার প্রকাশ হলো গান। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এ ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝি। এ ছবিতে জ্যোতি রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবার কলকাতার বাংলা ছবিতে কাজ করলেন জ্যোতি। শ্রীকান্তর ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী।  শ্রীকান্তর ছোটবেলার চরিত্রে দেখা যাবে সোহম মিত্রকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত