নীলফামারী শহরের উত্তর হাড়োয়া এলাকায় নিজ বাড়ি থেকে সাব্বির আলী (১৭) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মাদক কেনার টাকা না পেয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছে। নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী বলেন, সাব্বির সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়ে। শুক্রবার তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। ওই টাকা না পেয়ে সন্ধ্যায় বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে শোয়ার ঘরে ওড়না দিয়ে ফাঁস টানিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী জানায়, সাব্বিরের মা শুক্রবার রাত ৯টার দিকে বাড়িতে ফিরে ছেলেকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নীলফামারী সদর থানার পরিদর্শক (অপারেশন) আজগার আলী বলেন, ‘শনিবার সকালে লাশ উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
×
