সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন কানাডার তরুণী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৪ এএম

কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে ইউএস ওপেনের ফাইনালে হারিয়ে দিয়েছেন কানাডিয়ান টিনেজার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।

৩৭ বছর বয়সী সেরেনা ৬-৩ ৭-৫ সেটে হেরে যান ১৯ বছরের এই মেয়ের কাছে।

তৃতীয় ম্যাচ পয়েন্ট পাওয়ার আগে বিয়াঙ্কা চমকে দেন দ্বিতীয় সেটে। ডাবল ব্রেকে উড়তে থাকেন তিনি। ম্যাচ জয়ের পর নিজেও যেন অবাক হন। বেশ কিছু সময় শুয়ে থাকেন মাটিতে।

পরে বলতে থাকেন, ‘এই বছর স্বপ্ন সত্যি হল।’

‘আমি কৃতজ্ঞ, ভাগ্যবতী। এই মুহূর্তের জন্য কঠোর পরিশ্রম করেছি। এই মঞ্চে সেরেনার মতো সত্যিকারের কিংবদন্তির বিপক্ষে খেলা অবিশ্বাস্য।’

বিয়াঙ্কা ম্যাচ শুরুর আগে বলছিলেন, ‘১২ মাস আগে কেউ যদি আমাকে বলতো তুমি ইউএস ওপেনে সেরেনার বিপক্ষে ফাইনাল খেলবে, তাহলে তাকে ক্রেজি ছাড়া কিছু বলতাম না।’

রোমানিয়ান বংশোদ্ভূত বিয়াঙ্কার মা-বাবা ১৯৯০ সালের দিকে কানাডার নাগরিকত্ব নেন। চলতি বছরে তিনি মাত্র ছয়টি ট্যুর-লেভেল ম্যাচ খেলেছেন।

এদিন জিততে পারলে রেকর্ড গড়তেন সেরেনা। সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা মার্গারেট কোর্টের রেকর্ডে বসাতেন ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত