চন্দ্রযান-২ ল্যান্ডার বিক্রম শনাক্ত!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৯ এএম

চাঁদে পাঠানো ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-২’-এর ল্যান্ডার বিক্রমকে চন্দ্রপৃষ্ঠে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরওর প্রধান কে শিবন। গতকাল রবিবার তাকে উদ্ধৃত করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার সকালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে স্বাভাবিক

অবতরণের চেষ্টাকালে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় আইএসআরওর। চন্দ্রপৃষ্ঠের দুই দশমিক এক কিলোমিটার দূরে ল্যান্ডারকে দেখা গিয়েছিল। কিš ‘এরপর থেকে ল্যান্ডারটির আর হদিস পাওয়া যায়নি। এটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে গতকাল রবিবার আইএসআরওর প্রধান বলেন, ‘হ্যাঁ, আমরা চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারটি শনাক্ত করেছি। এ অবতরণটা অবশ্যই অমসৃণ হবে।’ কে শিবনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, মহাকাশযানটি ল্যান্ডারের ছবি নিয়েছে। শিবন বলেন, ‘ল্যান্ডারের তাপীয় ছবি ধারণ করেছে মহাকাশযানটি। কিš ‘এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। শিগগিরই এর (ল্যান্ডার) সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে।’

আইএসআরও জ্যেষ্ঠ এক কর্মকর্তা পিটিআইকে জানান, তারা বিক্রমের সঙ্গে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি বলেন, যোগাযোগের সম্ভাবনা কম। অন্য এক কর্মকর্তা জানান, অমসৃণ অবতরণের আশঙ্কার মানে হলো, স্বাভাবিক অবতরণের জন্য নির্মিত বিক্রম সঠিকভাবে নামতে পারেনি। অর্থাৎ, এটি হয়তো চার পায়ে ভর দিয়ে নামতে পারেনি।

ভারত এক হাজার কোটি রুপি ব্যয়ে ‘চন্দ্রযান-২’ মিশনে নেমে ইতিহাস গড়তে চেয়েছিল। চন্দ্রপৃষ্ঠে মসৃণ অবতরণ হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর এমন সাফল্য অর্জন করা চতুর্থ দেশ হতো তারা। এ ছাড়া প্রথম চেষ্টায় দক্ষিণ মেরুর কাছে স্বাভাবিক অবতরণ করা প্রথম দেশও হতো ভারত। অবতরণ সফল না হওয়ার পর গত শনিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন দূরদর্শনে প্রচারিত কে শিবনের বিবৃতিতে বলা হয়, সবশেষ ধাপ ভুলভাবে সম্পন্ন করায় ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত