প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসকে দেখে ছুটে গেলেন পাকিস্তানি অভিনেত্রী মেহবিশ হায়াত।
মার্কিন পপ তারকার সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি।
জি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন পাকিস্তানের শীর্ষ নায়িকা মেহবিশ। ইউএস ওপেন দেখতে গিয়ে নিক জোনাসের সঙ্গে দেখা হয়ে যায় এই পাক অভিনেত্রীর।
নিককে দেখেই তার দিকে ছুটে যান মেহবিশ। একে অপরের সঙ্গে ছবি তুলে এই পাক সুন্দরী।
টুইটারে সেই ছবি পোস্টও করেন মেহবিশ। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, নিককে দেখেই তিনি দৌড়ে যান। এই মার্কিন গায়ক এবং তিনি দু'জনেই টেনিস তারকা রাফায়েল নাদালের ভক্ত।
এ দিন নিকের সঙ্গে অবশ্য প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যায়নি।
