মাইগ্রেনে খাবার নিয়ে সতর্ক থাকলে উপকার মেলে। জেনে নিন মাইগ্রিনে খাবারের টিপস
যে খাবার বাদ দেবেন
দুধ ও দুধজাতীয় খাবার।
চকলেট।
সাইট্রাসসমৃদ্ধ ফল।
মাংস ও ডিম।
গমজাতীয় খাবার যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি।
বাদাম, টমেটো, পেঁয়াজ, আপেল ও কলা।
বেভারেজের মধ্যে অ্যালকোহলসমৃদ্ধ বেভারেজ বিশেষ করে রেড ওয়াইন, কফি, চা, সফট ড্রিংকস কম পরিমাণে খান। ঠাণ্ডাপানীয় খাওয়ার আগে ভালো করে লেবেল চেক করে নিন। মোনোসোডিয়াম গ্লুটামেট, নাইট্রাইট রয়েছেÑ এ রকম পানীয় এড়িয়ে চলুন।
যে খাবার খেতে পারেন
ব্রাউন রাইস।
সবুজ, হলুদ ও কমলা রঙের সবজি (রান্না করা)।
পানি, হার্বাল টি।
অল্প পরিমাণে নুন ও অন্যান্য মসলা খেতে পারেন।
আদার টুকরো বা আদার রস খেতে পারেন। দিনে দুবার আদার গুঁড়ো পানিতে মিশিয়ে খেতে পারেন।
ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার যেমনÑ ব্রাউন রাইস, বার্লি, সবুজ শাকসবজি বিশেষত পালংশাক নিয়মিত খান।
ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, লাল আটা, বিট, সবুজ সবজিতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে।
রোদে ১০ মিনিট থাকতে পারলে ভালো হয়। সম্ভব না হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন।
মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্যের অভাবের কারণে অনেক সময় মাথা ধরে। ফাইবারসমৃদ্ধ খাবার খান। লো-ফ্যাট ডায়েট মেনে চলুন।
মাইগ্রেনের সমস্যা হলে আলু, ভাতের মতো স্টার্চজাতীয় খাবার খান। ফল, ডুমুর খেতে পারেন।
