চীনের মধ্যস্থতায় বসছে মিয়ানমার বাংলাদেশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১১ এএম

রোহিঙ্গা ইস্যুতে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ। তবে সম্ভাব্য এই বৈঠকের স্থান ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মোমেন বলেন, ‘বৈঠকের দিনতারিখ ঠিক হয়নি। চীনের রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করেছেন। তারা মিয়ানমারের সঙ্গে আলাপ করে আমাদের জানাবেন। বৈঠকের বিষয়ে ঢাকার পক্ষ থেকে বলা হয়, এই সংকট নিরসনে বাংলাদেশ যেকোনো স্থানে বৈঠকে বসতে রাজি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির প্রতিনিধি দেশটির মন্ত্রী চাউ থিন মোয়ে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই-ও যোগ দেবেন। তিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত হওয়ার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা ইস্যুতে চীন ত্রিপক্ষীয় এক বৈঠকের আয়োজন করেছে। গত ২২ আগস্ট দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ হওয়ার কয়েকদিন পরেই মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসার জন্য বাংলাদেশকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব দিয়েছিল চীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত