অস্কার দৌড়ে ওবামা দম্পতি, দেখুন ট্রেলার...

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৫ পিএম

আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পাবে ‘আমেরিকান ফ্যাক্টরি’। ছবিটি প্রযোজনা করেছেন বারাক ও মিশেল ওবামা।

যুক্তরাষ্ট্রের ওহাইওতে প্রতিষ্ঠিত এক চীনা ধনকুবের কাঁচ কারখানার কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে ‘আমেরিকান ফ্যাক্টরি’। চলতি বছরের শুরুর দিকে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় ছবিটির, সেখানে মিশ্র রিভিউ পায়।

নেটফ্লিক্সের সঙ্গে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছেন। এর আওতায় ‘আমেরিকান ফ্যাক্টরি’র বিতরণ স্বত্ব কিনেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

ছবিটি নেটফ্লিক্সে উম্মুক্ত হয় আগস্টে। চীনা ও আমেরিকান শ্রমিকদের পার্থক্য প্রসঙ্গে সমালোচকেরা একে ‘চোখ খুলে দেওয়া’ ছবি বলছেন। আরও জানান, একুশ শতকের বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জের সামনে এটি প্রেরণাদায়ক, সময়োপযোগী, চমৎকার গবেষণাসমৃদ্ধ কাজ।

এপ্রিলে অনুষ্ঠিত রিভার রান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের পুরস্কার পায় স্টিভেন বগনার ও জুলিয়া রেইচার্ট পরিচালিত ‘আমেরিকান ফ্যাক্টরি’।

২০১৮ সালে ওবামা দম্পতির হায়ার গ্রাউন্ড প্রোডাকশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্স। এর আওতায় একগুচ্ছ অরিজিনাল টিভি শো, সিনেমা ও প্রামাণ্যচিত্র নির্মাণের কথা রয়েছে। বর্তমানে মাইকেল লুইসের লেখা মৃত্যুদণ্ডবিরোধী আমেরিকান সমাজসংস্কারক ফ্রেডরিক ডগলাসের বায়োপিক ‘দ্য ফিফথ রিস্ক’ নিয়ে ব্যস্ত আছেন তারা। নিউইয়র্কের আবহে নির্মিত হবে সিরিজটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত