ভেঙে পড়েছেন কিম কার্দাশিয়ান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১ পিএম

কিম কার্দাশিয়ান এক সফল তারকা। একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা এই নারী এখন একজন বিলিয়নিয়ার। মডেল, উপস্থাপিকা, রিয়েলিটি শো থেকে শুরু করে ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা সব জায়গাতেই পেয়েছেন আকাশছোঁয়া সফলতা। তাকে দেখে ছোট দুই বোন ক্যান্ডেল জেনার ও কাইলি জেনারও এসেছেন হলিউডে। তারাও স্বনামে প্রতিষ্ঠিত। এখন বিশে^র অন্যতম আলোচিত এক পরিবার কার্দাশিয়ান পরিবার। সেই পরিবারের প্রথম সফল নারী কিম কার্দাশিয়ান এখন ভেঙে পড়েছেন। কিম ভক্তদের জন্য দুঃসংবাদ! কারণ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন কিম কার্দাশিয়ান। শরীরে বাসা বেঁধেছে জটিল লুপাস ও রিউম্যাটয়েড আরথ্রাইটিস। রক্ত পরীক্ষার ফল জানার পরে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ সিজন প্রিমিয়ারের মাঝেই ভেঙে পড়লেন বিশ্বখ্যাত রিয়েলিটি স্টার। কয়েক মাস ধরেই শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করার কথা জানাচ্ছিলেন কিম। মাথাব্যথার পাশাপাশি ফুলতে থাকে তার শরীরের গাঁট এবং দেহ ঘিরে ধরে অসীম অবসন্নতায়। চিকিৎসকের পরামর্শে তাই রক্ত পরীক্ষা করান কিম। সম্প্রতি সেই পরীক্ষার ফলে জানা গিয়েছে, কিম জটিল লুপাস এবং রিউম্যাটয়েড আরথ্রাইটিস রোগে আক্রান্ত হয়েছেন। তবে এই পরীক্ষার ফলই চূড়ান্ত বলে মানতে চান না কিমের চিকিৎসক ওয়ালেস। তার পরামর্শে এবার তার দুই হাত এবং শরীরের অস্থিসন্ধিগুলো আলট্রাসাউন্ড স্ক্যান করা হবে বলে ঠিক হয়েছে। লুপাস রোগের প্রধান উপসর্গের মধ্যে রয়েছে অবসাদ, গাঁটের ব্যথা, শরীরের কোনো অংশ হঠাৎ শক্ত বা ফুলে যাওয়া, মুখমণ্ডলে প্রজাপতির আকারের র‌্যাশ বেরোনো, চামড়া ফেটে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, চোখ শুকিয়ে যাওয়া, মানসিক বিভ্রান্তি এবং স্মৃতিভ্রম। এই রোগে কিডনি, ফুসফুস, মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও ধমনিতে প্রদাহ দেখা দেয়। আমেরিকায় প্রায় ১৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত।

এদিকে, এ বছরের শুরুর দিকে খবর আসে শোবিজ ছেড়ে আইনজীবী হওয়ার স্বপ্নে বিভোর কিম। ২০১৮ সাল থেকেই সান ফ্রান্সিসকোর একটি ফার্মে সামার ইন্টার্নশিপ শুরু করেছেন তিনি। চার বছরের ইন্টার্নশিপ শেষ করে ২০২২ সালে দিতে চান বিশেষ পরীক্ষা। কেন হঠাৎ আইনজীবী হতে চানÑ এ প্রশ্নের উত্তরে কিম জানান, ড্রাগ নেওয়ার অভিযোগে ১৯৯৬ সালে জনসন নামের এক নারীর জেল হয়। পরে বেশ কিছুদিন পর সে ছাড়াও পায়। জনসনের একটি ভিডিও কিমের এক বন্ধু টুইটারে শেয়ার করেন। সেই ভিডিও দেখার পরই তিনি ঠিক করেন আইন নিয়ে পড়াশোনা করতেই হবে।’

তবে মার্কিন সংবাদমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপ্রেরণায় এই পেশায় আসতে যাচ্ছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত