উজবেকিস্তানে বাণিজ্যমন্ত্রী

সিআইএসভুক্ত দেশগুলোতে রপ্তানি বাড়বে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪ পিএম

উজবেকিস্তানসহ সিআইএসভুক্ত দেশ আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তানে রপ্তানি বাড়াতে বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্য বাধা দূর হলে এসব দেশে বাংলাদেশের রপ্তানি কয়েক গুণ বাড়বে। 

মন্ত্রী গত মঙ্গলবার তাসখন্দে টেক্সটাইল কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উজবেকিস্তান সফরের কথা উল্লেখ করে বলেন, উজবেকিস্তানে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং ফার্মাসিউটিক্যালস ইত্যাদির প্রচুর চাহিদা রয়েছে। কিছু জটিলতার কারণে প্রত্যাশা মোতাবেক উজবেকিস্তানে বাংলাদেশের পণ্য রপ্তানি হচ্ছে না। জটিলতা নিরসনে উজবেকিস্তানের সহযোগিতা চায় বাংলাদেশ। সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও রপ্তানি বাড়াতে গত মে মাসে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ উজবেকিস্তানে রপ্তানি করেছে ২ কোটি ৯৩ লাখ ডলারের পণ্য। একই সময় দেশটি থেকে বাংলাদেশ আমদানি করেছে ১৯ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত