ভুল করে লেডিজ টয়লেটে ঢুকে কী করলেন আয়ুষ্মান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৭ এএম
ভুল করে মেয়েদের টয়লেটে ঢুকে পড়েছিলেন বলিউডের হার্টথ্রব আয়ুষ্মান খুরানা।

তবে কোনও মতে বেঁচেও গিয়েছিলেন। খুব একটা অস্বস্তির মধ্যে পড়তে হয়নি তাকে।

সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আয়ুষ্মান মহিলাদের টয়লেটে ঢুকে পড়ার কাহিনি শেয়ার করেছেন।

বলেছেন, চণ্ডীগড়ের একটি মলের গ্রাউন্ড ফ্লোরে ডানদিকে ছেলেদের ও বামদিকে মেয়েদের টয়লেট ছিল। কিন্তু একতলায় টয়লেটটি জাস্ট বিপরীত। আমি জানি না সেদিন কে কী ভেবেছিলেন। ওয়াশরুমে ঢোকার পর চোখে পড়ল চারিদিকে পিঙ্ক। একটি মেয়ের গলার আওয়াজ পাচ্ছি ফোনে কথা বলছেন। দেখলাম কোনও ইউরিনালও নেই। আমি দৌড়ে সেখান থেকে বেরিয়ে উলটোদিকে ছেলেদের টয়লেটে ঢুকে পড়ি।

পরিচালক রাজ শাণ্ডিল্য পরিচালিত ড্রিম গার্ল মুক্তি পাবে ১৩ সেপ্টেম্বর। ছবির প্রযোজক একতা কাপুর, শোভা কাপুর ও আশিস সিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত