‘সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজ শেষ করব’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, কিশোরগঞ্জের কৃতী সন্তান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব। তিনি বলেন, নরসুন্দা নদীর সৌন্দর্যবর্ধনসহ ঢাকা-কিশোরগঞ্জের মধ্যে চলাচলকারী আরও একটি ভালো মানের আন্তঃনগর ট্রেন চালুর ব্যবস্থা করব।

গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত